1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

ঝটিকা মিছিলের আয়োজক আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত
ছবি নাহিদা নূর সুইটি ( সংগৃহীত )

রাজধানী তেজগাঁওয়ে শুক্রবার জুম্মা’র নামাজের পর ঝটিকা মিছিলের আযোজক নাহিদা নূর সুইটি গ্রেপ্তার। সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।
ডিবি জানিয়েছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুম্মা’র পর একটি ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সুইটি এ ঝটিকা মিছিলের আয়োজক ছিলেন।

এদিকে ঝটিকা মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতাররা রাজধানীর তেজগাঁও এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12