মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

এনসিপি’র সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত তিন।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

সাভারে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই কর্মসূচী হিসেবে পূর্ব নির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় আহতরা হলেন, শাহীন খান্দকার (৩০), জসিম (২৬) ও শাহাদাত হোসেন (৪০)।

মঞ্চে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ যখন বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের সময় সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে, এই বিস্ফোরণে দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এ ঘটনার প্রতিবাদে এনসিপি নেতা-কর্মিরা সাভার মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে।

এবিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও বক্তব্য পাওয়া যায়নি। নাহিদ ইসলাম বলেন, বোমা মারলে বোমা মারুক,গুলি করলে গুলি করেন, তবু্ও এ হামলার বিচার না হওয়া পর্যন্ত থানা ছেড়ে যাবনা।

তিনি আরও বলেন সরকারের দায়িত্ব রাজনৈতিক দলের নিরাপত্তা প্রদান করা, প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com