সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

বিশেষ অভিযানে সাভারে জীবিত তক্ষক সহ আটক পাঁচ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

গ্রেপ্তার কৃত আসামিদের ছবি।

রাজধানী ঢাকার অদুরে সাভারে বিশেষ অভিযানে জীবিত তক্ষক উদ্ধার সহ পাঁচজনকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ,উত্তর (ডিবি)।

গত শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সোয়া ৬.১৫ টায়  আমিন বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (৫ জুলাই) বিষয়টি জানানো হয়।

আটককৃতরা  হলেন, মঞ্জুরুল হোসেন (৩৮), হযরত আলী রিপন (৩৯), আব্দুর রহিম (৪২), রায়হান আহম্মেদ রনি (৩৮) ও সাগর শেখ (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ জীবিত তক্ষক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া তক্ষকটি দৈর্ঘ্যে প্রায় ১৫” ইঞ্চি, গায়ের রং ধূসর।

ডিবি (উত্তর) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন’ মামলায়  আদালতে পাঠানো হলে, আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com