1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

পতিতালয় থেকে দশ বছরের কন্যাশিশু উদ্ধার

সোমা ঘোষ মনিকা
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪ বার পঠিত

প্রতিকি ছবি। 

এবার ময়মনসিংহের নগরীর রমেশ সেন রোড এলাকার একটি পতিতাপল্লী থেকে প্রায় ১০ বছর বয়সী এক নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালি মডেল থানা’র অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি লিজকৃত নুরু মিয়া (ঠাকুরবাড়ি) এলাকার একটি পতিতালয় থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। অভিযানে কিছু মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

অভিযোগ রয়েছে, ‘শিল্পী’ নামের এক নারী দীর্ঘদিন ধরে তার বাসায় নাবালিকাটিকে অবৈধভাবে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করে দেহ ব্যবসা চালিয়ে আসছে।

এ সকল অনৈতিক কাজে তাকে সহযোগিতা করত শফিকুল নামের আরেক ব্যক্তি, যিনি স্থানীয়ভাবে সন্ত্রাসী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ও পরিচিত।

অভিযোগ অনুযায়ী উঠে আসে উদ্ধার হওয়া  নাবালিকাটির ওপর নিয়মিত শারীরিক নির্যাতন চালানো হতো এবং তাকে ঘরের ভেতরে বন্দি করে রাখা হয়েছিল।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং উদ্ধারকৃত নাবালিকার সার্বিক নিরাপত্তা, পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12