শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

বরগুনায় মহিলা মাদ্রাসায় smart লাইব্রেরি সহ অর্থ  বরাদ্দ দিয়েছে (কোডেক) এনজিও

বরগুনা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের ছবি। 

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পোড়ামাটির ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়াতে বরগুনায় কংক্রিট ব্লক দিয়ে নির্মিত হচ্ছে একটি মডেল লাইব্রেরি। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত SMART প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া মহিলা সিনিয়র আলিম মাদ্রাসায় এ লাইব্রেরি নির্মাণ করা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে মডেল লাইব্রেরি নির্মাণকাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসার সভাপতি মো. শাহ আজিজ। মাদ্রাসার অধ্যক্ষ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে কোডেকের SMART প্রকল্পের ব্যবস্থাপক মোঃ লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কোডেক সূত্রে জানা যায়, প্রায় ১ হাজার ২৫ বর্গফুট আয়তনের এ লাইব্রেরিতে একসঙ্গে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে। পোড়ামাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক ব্যবহার করে ভবনটি নির্মাণ করা হচ্ছে। এতে পরিবেশের ওপর চাপ কমানোর পাশাপাশি নির্মাণ খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

লাইব্রেরিটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১৭ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকা। এর মধ্যে কোডেকের নিজস্ব অংশ রয়েছে ৮ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকা।SMART প্রকল্পের মূল লক্ষ্য হলো পরিবেশবান্ধব নির্মাণ খাতে উদ্যোক্তা উন্নয়ন, কারিগরি সহায়তা, পণ্যের ব্র্যান্ডিং ও বাজার সম্প্রসারণ এবং Resource Efficient and Cleaner Production (RECP) চর্চা নিশ্চিত করা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের দুইজন মডেল উদ্যোক্তার মধ্যে RECP সহায়তা হিসেবে মোট ১ লাখ ৪০ হাজার টাকার চেক এবং তিনজন সদস্যকে ১৫ হাজার টাকা সুরক্ষা অনুদান প্রদান করা হয়।

কোডেক সূত্র আরও জানায়, প্রকল্পের আওতায় বরগুনার নয়টি শাখায় এ পর্যন্ত ৮৯ জন উদ্যোক্তাকে মোট ১১ লাখ ৭৮ হাজার টাকা RECP অনুদান সহায়তা দেওয়া হয়েছে।পরিবেশবান্ধব ও নান্দনিক এ ভবনের নকশা ও পরিকল্পনা প্রণয়ন করেছেন কোডেকের পরিচালক স্থপতি কাজী ওয়াফিক আলম।

কোডেক SMART প্রকল্পের ব্যবস্থাপক মো. লোকমান হোসেন বলেন, পরিবেশের ক্ষতি কমিয়ে নির্মাণ খাতে টেকসই ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। কংক্রিট ব্লকের মাধ্যমে নির্মিত এই মডেল লাইব্রেরি শিক্ষার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে।

প্রধান অতিথি মো. শাহ আজিজ বলেন, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন একটি আধুনিক ও নান্দনিক স্থাপনা নির্মাণ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সুন্দর পরিবেশ তৈরির পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াবে। ভবিষ্যতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোডেক বরগুনার এলাকা ব্যবস্থাপক কাজী আল মামুন, পুরকাটা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রাকিবুল হাসান, SMART প্রকল্পের টেকনিক্যাল অফিসার প্রকৌশলী মোঃ আল আমিন, প্রকৌশলী শেখ তানজিবুল রহমান, সহকারী টেকনিক্যাল অফিসার তৌহিদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

 

আলমগীর হোসেন শুভ

Pachattar. tv নিউজটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home4/pachattar/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2026 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com