সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

কারা অধিদপ্তরের ৪ জন উপমহাপরিদর্শককে (প্রিজন্স) বদলী ও পদায়ন

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, কারা উপমহাপরিদর্শক মো. টিপু সুলতানকে কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে তিনি বিভাগীয় সদর দপ্তর, ঢাকা বিভাগ-২, গাজীপুরে কারা উপমহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কারা উপ-মহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে বিভাগীয় সদর দপ্তর, খুলনা বিভাগ, যশোরে পদায়ন করা হয়েছে। তিনি এতোদিন কারা অধিদপ্তরে কারা উপমহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মো. কামাল হোসেন কে: রংপুর বিভাগ থেকে ঢাকা বিভাগ-২ (গাজীপুর)-এ বদলি করা হয়েছে।
মনির আহমেদ কে: খুলনা বিভাগ (যশোর) থেকে রংপুর বিভাগীয় সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com