মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বরগুনায় লাগাতার লোডশেডিং’র প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও

আলমগীর হোসেন শুভ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

বরগুনায় লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয় এলাকাবাসী ও জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি।

লাগাতার লোডশেডিং প্রতিবাদে ও সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ ৭ দফা দাবিতে বরগুনা বিদ্যুৎ অফিস ঘেরাও ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ।

৩ ই আগস্ট সোমবার  সকাল ১০.০০ টায় প্রেসক্লাব চত্বর থেকে বরগুনা বিদ্যুৎ অফিস অভিমুখে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি যাত্রা শুরু করে ।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ বরগুনার ওয়েস্ট জোন পাওয়ার ডিট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিদ্যুৎ অফিস) সামনের এসে শেষ হয়। সেখানে বিদ্যুৎ অফিস ঘেরাও করে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে প্রথমে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় শিক্ষার্থী, সচেতন নাগরিক সহ সর্বস্তরের জনগন। পরে ৭ দফা দাবি নিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

এসময় বিক্ষোভকারীরা বলেন, আমরা মাত্র ৭ টা দাবি জানিয়েছি। এরমধ্যে প্রথম দাবি হচ্ছে বরগুনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ থাকতে হবে, ঘন ঘন লোডশেডিং চলবেনা। বিদ্যুৎ কোত্থেকে আসবে, কোথা থেকে পাবেন তা আমরা জানতে চাইনা। আমাদের কি চাহিদা রয়েছে, কতটুকু পাচ্ছি সেটাও আমরা জনগন জানতে চাইনা। আমরা চাই ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে।

তারা বলেন, ঘনঘন লোডশেডিং বরগুনার মানুষের জন-সাধারণের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, শিক্ষার্থীদের পড়া- লেখার সমস্যা হচ্ছে।  দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটেও বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় আর্থিক লোকশানে পড়েছেন হাজারো জেলেরা।

আগামী সাত কর্মদিবসের মধ্যে বিদ্যুতের এই সমস্যা সমাধান না হলে অফিসের তালা ঝুলিয়ে দেয়ার হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা, পরে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com