ফেরদৌসী আহম্মেদ মিস্টি সাবেক সংসদ সদস্য নারী সংরক্ষিত আসন ও সাবেক যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর।
ফেরদৌসী আহম্মেদ মিস্টি’র পদত্যাগে ( নারী সংরক্ষিত আসন – ২৩), শূন্য আসন হিসেবে ঘটনা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদে ৩৫০ টি আসনে জাতীয় ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে ৩০০ আসনে নির্বাচিত হয়েছেন। অবশিষ্ট ৫০ আসনে নির্বাচিত দল বা বিরোধী দল বন্টনে সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হবে।
বিএনপি ৩৬ নারী আসনে প্রার্থী দেয়েছিলেন, ফেরদৌসী আহম্মেদ মিস্টি বিএনপির মনোনয়ন প্রার্থী ছিলেন, তিনি বিএনপির প্রয়াত নাসির উদ্দীন পিন্টু’র বোন ও ৮নং ওয়ার্ডের সাবেক শহীদ কমিশনার সায়েদুর রহমান (নিউটন)’র স্ত্রী। তিনি ২০০২- ২০০৬ সাল পর্যন্ত, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
তবে এ সংরক্ষিত নারী আসনটি বিএনপির, তাই প্রাথী মনোনয়ন বা মনোনীত করবে বিএনপি,সেক্ষেত্রে যদি একাধিক প্রার্থী হলে সংসদ সদস্যরা ভোটে নির্বাচিত করবেন।
ফেরদৌসী আহমেদের আসন শূন্য ঘোষণার আগে আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, যদি কোনো সংসদ সদস্য পদত্যাগ করেন, তিনি নারী হন বা পুরুষ, তাহলে সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করবে। বিষয়টি তারা নির্বাচন কমিশনকে অবহিত করবে। নির্বাচন কমিশন তখন আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ওই পদ পূরণে নির্বাচন দেবে।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, এই উপনির্বাচনেও পূর্ণাঙ্গ তফসিল দিতে হবে। তবে এখানে ভোটার হবেন যে দলের সংরক্ষিত আসন থেকে পদত্যাগকারী নারী যে দলের প্রতিনিধিত্ব করছিলেন, সেই দলের সংসদ সদস্যরা। একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আসে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের সূত্র জানায়, এ ঘটনার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার রাতে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় তিনি দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
Leave a Reply