1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সাবেক সাস্থ্যমন্ত্রীর বাড়ীতে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭৩ বার পঠিত

সাবেক সাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বাড়ীতে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। ৩ মে শনিবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন সদর থানার (ওসি) এস এম আমানুল্লাহ।

২ মে শুক্রবার রাত ও ৩ ই মে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ীতে আগুন দেয়ার অভিযোগে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন ও হৃদয় হোসেন জাহিদ মালিকের বনানীর বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ১৫ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  ৭ দিনের রিমাণ্ড চেয়ে রোববার দুপুরে তাদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, দুদিনের টানা অভিযানের পর আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পাঁচ জনকে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12