1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

ব্যারিস্টার সায়েদুল হক সুমন ছবি সংগৃহীত। 

কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে অংশ গ্রহণ করতে চেয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সে লক্ষ্যে তার সাক্ষরের জন্য সুমনের পক্ষে ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন আইনজীবি লিটন।

আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১৬ এপ্রিল শেষ হচ্ছে। প্রার্থী হতে হলে নির্বাচনের ফরমে সুমনের স্বাক্ষর প্রয়োজন। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে আজ ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদনটি দেওয়া হয়েছে।

উল্লেখ্য গত ২০২৪ ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যায়। ব্যারিস্টার সুমনকে ছাত্র হত্যা মামলায় একই বছর ২২ অক্টোবর গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। তিনি হবিগঞ্জ – ৪ আসনের সাবেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12