শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

বগুড়ায় শিশু ধর্ষন মামলায় নুর ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড ও লক্ষ টাকা অর্থদন্ড

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি নুর ইসলাম। 

বগুড়ায় শিশু ধর্ষণের অভিযোগ প্রমান হওয়ায় নুর ইসলাম নামে এক জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত, একই সঙ্গে আদালত তাকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বগুড়ার জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম বগুড়ার কাহালু উপজেলার আড়োয়া আবাসন এলাকার মৃত হাবিবর রহমানের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ মার্চ ছয় বছর বয়সী শিশু মোছা. মরিয়ম খাতুন ও সাত বছর বয়সী শিশু মোছা. রিয়ামনিকে নুর ইসলাম কৌশলে ধর্ষন করে।

পরে শিশু ধর্ষণের অভিযোগে নুর ইসলামের বিরুদ্ধে কাহালু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত ছয় বছর বয়সী শিশু মরিয়ম খাতুনকে ধর্ষণের ঘটনায় নুর ইসলামকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
অন্যদিকে, সাত বছর বয়সী শিশু রিয়ামনিকে ধর্ষণের অভিযোগেও তাকে একই আইনের ধারায় দোষী সাব্যস্ত করে আরও এক মেয়াদে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আদালতের নির্দেশনাযায়ী, একটি যাবজ্জীবন সাজা ভোগের মেয়াদ শেষ হওয়ার পর অপর সাজা কার্যকর হবে। এছাড়া আদায়কৃত জরিমানার অর্থ দুই ভিকটিম শিশুর মায়ের কাছে হস্তান্তরের নির্দেশ প্রদান করেছেন আদালত।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com