গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২ মে (শনিবার) মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জেলা ১১ দলীয় ঐক্য।
কর্মসূচি সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় মামার বাড়ি রেস্টুরেন্টে জেলা সমন্বয়ক নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে
কর্মসূচি বাস্তবায়নে
প্রস্তুতি সভায় সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বিকাল ৫টা ২০ মিনিটে মৌলভীবাজার শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সম্মুখ হতে এই বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা রয়েছে । মিছিলটি শহরের প্রধান প্রধান বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে সমাবেশ স্থলে উপস্থিত হওয়ার আহবান জানান প্রস্তুতি সভার নেতৃবৃন্দরা ।
বক্তাদের ক্ষোভ ‘জনগণের রায় অবজ্ঞা করা হচ্ছে’
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্য জেলা সমন্বয়ক টিমের সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন। সভায় বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন,
“সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে শুরুতেই একটি ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে। ৭০ শতাংশ মানুষের প্রদত্ত রায়কে উপেক্ষা ও অবজ্ঞা করা হয়েছে।
সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েও তারা এখন সংসদে ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে।”
নেতৃবৃন্দ আরও অভিযোগ করে বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ব্যাপক দলীয়করণ চলছে। নিয়োগ বাণিজ্য, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধার বদলে দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে, এমনকি স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকদের প্রশাসক নিয়োগ করার মাধ্যমে জনগণের অধিকার হরণ করা হচ্ছে বলেও তারা মন্তব্য করেন।
সভায় জেলা সমন্বয়ক পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন।
ইয়ামীর আলী, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মৌলভীবাজার জেলা,
এহসান জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এনসিপি জেলা শাখা,
মাওলানা লুৎফুর রহমান কামালী, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস,
রুহুল আমিন, সদস্য সচিব, এনসিপি জেলা শাখা।
এডভোকেট মো. আব্দুল ওয়াহিদ, জেলা সেক্রেটারি, বিডিপি,
আলা উদ্দিন শাহ, সহকারী সেক্রেটারি, জেলা জামায়াত,
হাফিজ মাওলানা তাজুল ইসলাম, পৌর আমীর, জামায়াতে ইসলামী,
ফখরুল ইসলাম, সদর উপজেলা আমীর।
আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, পৌর সেক্রেটারি,
আব্দুল্লাহ আল হুসাইন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, এনসিপি।
দেশবাসীকে সজাগ থাকার আহ্বান
সভার শেষ পর্যায়ে নেতৃবৃন্দ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে ১৮০ দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করার কথা থাকলেও সরকার সেই পথে না হেঁটে সরে আসছে।
উপস্থিত বক্তব্যে বক্তরা বলেন, যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দেন এবং শনিবারের কর্মসূচি পালন করার জন্য জেলার সর্বস্তরের জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ।
Leave a Reply