মৌলভীবাজার জেলায় এনসিপি’র পদযাত্রা স্থগিত, হবিগঞ্জ শহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে এনসিপি।
২৮ জুলাই উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রায় (মঙ্গলবার) বিকেল পাঁচটায় কর্মসূচী শেষে সার্কিড হাউজে ফেরার পথে এনসিপি’র গাড়ীবহরে হবিগঞ্জ জেলা ছাত্রদল’ হামলায় সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারী, মুবিন ও সাংবাদিক সহ ১০ জন আহতের ঘটনায় হবিগঞ্জ শহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচীর ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সার্জিস আলমের ভেরিফাইড ফেসবুক পেইজ’র এক পোস্টে এ বার্তা দেয়া হয়। তার দেয়া স্ট্যাটাসটি হুবহু আপনাদের সম্মুখে তুলে ধরা হলো।
উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রা রোডম্যাপ অনুযায়ী আগামীকালকের মৌলভীবাজার জেলার দুইটি পদযাত্রা সাময়িক স্থগিত থাকবে।
এর পরিবর্তে আগামীকাল (আজ) বিকাল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির উপরে বিএনপির ন্যাক্কারজনক স/ন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থাকবেন এনসিপির সংগ্রামী আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি, বিপ্লবী সদস্য সচিব জনাব আখতার হোসেন এমপি।
উপস্থিত থাকবেন এনসিপির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সারজিস আলম ও জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি।
এছাড়াও কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ এমপি ও জনাব সারোয়ার তুষার সহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই- আপনি আপনার স/ন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন!
দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।
Leave a Reply