আসছে আগামী ১৬ ই মে ২০২৬ শনিবার সকাল ১০ টায় রাজধানী সেগুনবাগানস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর-রুনি মিলনায়তন হল কক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, এ সভায় ঢাকার জনসাধারণের দৈনন্দিন জীবন জীবিকার তাগিদে কর্মস্থলে যাতায়াত তাদের কষ্ট লাঘবের লক্ষ্যে শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ’র পক্ষে “সড়কে যানজট ও চাঁদাবাজি মুক্ত করতে সরকারের করণীয়”
শীর্ষক এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সংগঠনের চেয়ারম্যান সেলিনা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করবেন সংগঠনের মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সচিব, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি
আলোচনা সভায় রাজধানীসহ দেশের বিভিন্ন সড়কে চলমান যানজট, অবৈধ চাঁদাবাজি, পরিবহন খাতে নৈরাজ্য, জনভোগান্তি এবং এসব সমস্যা সমাধানে সরকারের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি জনস্বার্থে বাস্তবভিত্তিক সুপারিশ তুলে ধরা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠান সফল ও সার্থক করতে সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছে সংগঠনের মহাসচিব।
Leave a Reply