১১ মে (সোমবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ফার্মাসিউটিক্যালস্ এক্সিকিউটিভ ফোরাম ও বাঁশখালী মডেল ফারিয়ার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির কয়েকশ প্রতিনিধি অংশ নেন মানববন্ধনে।
পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার সভাপতি বাবু মিলন কান্তি দে স্বপন, বাঁশখালী মডেল ফারিয়ার সভাপতি নুরুল ইসলাম মিজবাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইছার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজিম উদ্দীনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা কোনো দালাল নন, তারা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী।
চিকিৎসকদের কাছে বিভিন্ন ঔষধের কার্যকারিতা, ব্যবহারবিধি ও নতুন তথ্য উপস্থাপন করাই তাদের পেশাগত কাজ ও দায়িত্ব। অথচ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালসহ নানা প্রতিষ্ঠানে তাদের সঙ্গে অপমানজনক আচরণ ও হয়রানির ঘটনা ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
সমাবেশে বক্তারা আরও বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে অপমান, পুলিশে সোপর্দ এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে। একইসঙ্গে তাদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা এবং সুস্থ ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল বাঁশখালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করা, অশালীন শব্দ ব্যবহার পরিহার এবং বিধি মোতাবেক নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
Leave a Reply