শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

রাজধানীতে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৪৩৩,মিরপুর শীর্ষে।

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

গ্রেপ্তারের প্রতীকী ছবি সংগৃহীত। 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জন গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে এসময়ে ২৭ টি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল  শুক্রবার (৩১ জুলাই) ২০২৬ এই তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী।
জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২৪ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৩৬ জন, মতিঝিল বিভাগে ৯৬ জন, তেজগাঁও বিভাগে ৩৮ জন, মিরপুর বিভাগে ১২২ জন, গুলশান বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৪৯ জন ও গোয়েন্দা বিভাগে ৩ জন সহ মোট ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃত কাছ থেকে উদ্ধার করা হয় ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল, ৩টি চাকু, ১টি বৈদ্যুতিক শক দেওয়া যন্ত্র, ৩টি পরিত্যক্ত গুলি, ১টি মিশুক গাড়ি, ১টি মোটরসাইকেল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ  (ডিএমপি)।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com