শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

 বীক্ষণ’র – ২২১৪ তম আসর অনুষ্ঠিত জন্মশতবর্ষে তারুণ্যের কবি,  সুকান্ত ভট্টাচার্যকে স্মরণ

সোমা ঘোষ মনিকা
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

ময়মনসিংহে ‘জন্মশতবর্ষে তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্য’ শীর্ষক আলোচনা ও কবিতা পাঠের মধ্য দিয়ে ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক পাঠচক্র ‘বীক্ষণ’-এর ২২১৪তম আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরীর ঐতিহ্যবাহী বিপিন পার্কে এ আসর অনুষ্ঠিত হয়। বীক্ষণের আহ্বায়ক জিসি দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক জুবায়েদ ইবনে সাঈদ।
আলোচনা পর্বে কবি ও আবৃত্তিশিল্পী টিপু চৌধুরী সুকান্ত ভট্টাচার্যের মানবিক চেতনা, শোষিত ও নির্যাতিত মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং অন্যায়ের বিরুদ্ধে তাঁর সোচ্চার অবস্থান নিয়ে আলোচনা করেন। এরপর কবি ও প্রাবন্ধিক প্রণয় কুমার বিশ্বাস সুকান্তের জীবন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করেন।
কবি ও কলামিস্ট সোমা ঘোষ মণিকা সুকান্ত ভট্টাচার্যের কবিতা, জীবনদর্শন ও তারুণ্যের চেতনা নিয়ে তাঁর ব্যক্তিগত অনুভূতি তুলে ধরেন। তিনি সুকান্তের সাহিত্যকর্মে মানবিকতা, প্রতিবাদ, সাম্য ও সমাজবাস্তবতার প্রতিফলনের বিভিন্ন দিক তুলে ধরেন। শ্রোতাদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন কবি ও প্রাবন্ধিক সোহেল মাজহার।
আসরটির সভাপতির বক্তব্য দেন কবি ও চিন্তক সহিদ আমিনী রুমি। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘটে।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কবিতা পাঠ ও আবৃত্তি। এতে অংশ নেন কবি ও আবৃত্তিশিল্পী স্বর্ণা চাকলাদার এ্যাণি, টিপু চৌধুরী, কবি বিউটি দাশ ও কবি জালাল উদ্দিন জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক আলম মাহবুব, কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও লেখক বিমল পাল, কবি আহমদ শাহাবুদ্দিন, কবি দালান জাহান, কবি গণেশ চন্দ্র সাহা, কবি ও কথাসাহিত্যিক মাহবুবুল আলম, কবি নাফিসা মাহজাবীন দোলা, কবি হাসান রাকিব, কবি ও সাংবাদিক নবী হোসেন, কবি স্বচ্ছ দে, কবি সুষ্মিতা সরকার স্নেহা, ফয়জুনেছা রেবাসহ সাহিত্য-সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট অনেকে।
আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য ‘বীক্ষণ’-এর ২২১৫তম আসরে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বীক্ষণের আহ্বায়ক জিসি দেবনাথ।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com