চার প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার (১৬ আগস্ট) দুপুরে খুলশি ঝাউতলা বাজারে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে ।
জানা গেছে, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও অননুমোদিত ওষুধ বিক্রয়ের দায়ে বিসমিল্লাহ ফার্মেসি ও নাসির ফার্মেসি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও ইলিয়াস ব্রাদার্সকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৬ হাজার এবং নরু সওদাগর জেনারেল স্টোরকে অননুমোদিত পণ্যসামগ্রী বিক্রয়ের দায়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং তদারকি’র কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
ঝাউতলা বাজারে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অননুমোদিত পণ্য বিক্রির মতো অনিয়ম পাওয়া গেছে।
তিনি আরও বলেন, এসব অপরাধে চার প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply