মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন

উদ্বোধন হলো রাজধানীতে পিংক রঙের মহিলা বাস সার্ভিস।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য গোলাপি রঙের বিশেষ পিংক রঙের বা মহিলা বাস সার্ভিস চালু করেছে। এই বাসগুলোর বিশেষত্ব হলো এর চালক ও কন্ডাক্টরসহ সব দায়িত্বে নারীরাই নিয়োজিত রয়েছেন।  ১৮ আগস্ট (মঙ্গলবার) রাজধানী তেজগাঁও বিআরটিসি ট্রাক বাস ডিপো থেকে সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হয়েছে।

রাজধানীতে নতুনবাজার (কোকাকোলা)- মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, এবং আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল মতিঝিলসহ গুরুত্বপূর্ণ রুটে এসব বাস চলাচল করবে। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস থাকবে।

এটি বর্তমান সরকারের নির্বাচনি ইস্তিহার ছিল তার কার্যক্রমের অংশ পিংক গোলাপি রঙের মহিলা বাস সার্ভিস।
ঢাকায় বিভিন্ন রুটে ১০ টি, বগুড়ায় ২ টি ও চট্টগ্রামে ২ বাস প্রাথমিক ভাবে চালু হচ্ছে। চাহিদার উপর ভিত্তি করে পরবর্তীতে বাড়ানো হবে এর সংখ্যা, এতে করে মহিলাদে চলাচলে নিরাপত্তা ও স্বচ্ছন্দ্য এবং কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com