মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

ছবি সংগৃহীত (লোগো) 

১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ৪৭ বছর গৌরব, সাফল্য ও অর্জন  অতিবাহিত করে আজ ৪৮ তম বার্ষিকীতে পদার্পন করেছে, ঐতিহ্যবাহী পুরনো এ রাজনৈতিক দলটি।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।

তিনি এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।১ সেপ্টেম্বর ২০২৬ দলটির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এদিনটি নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ নিয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সমাধিতে ১ সেপ্টেম্বর সকাল ৯ টায় শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর শনিরার কৃষিবিদ ইন্সটিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

অন্যান্য কর্মসূচী : দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা, পোস্টার প্রকাশ, বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হচ্ছে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com