শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি’ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখা।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির সভাপতি নূরে আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সংগঠনের উপদেষ্টা ও জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাজস খানসহ ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর নিরাপদ সড়ক চাই আন্দোলনের সূচনা হয়। সংগঠনটির মূল লক্ষ্য হলো পৃথিবীর সব মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারেন এবং নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন।

বক্তারা আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে প্রথমে নিজেদের সচেতন হতে হবে। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home4/pachattar/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2026 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com