রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

আজ সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দল।

ক্রিড়া ডেক্স
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত
ছবি সংগৃহীত।

আয়ল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি টুর্ণামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।

আয়ল্যান্ডের মহিলা জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে আজ বেলা ২.০০ টায় সিলেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দল। এর আগে তিনটি ওডিআই ম্যাচে তিনটিতে জয় লাভ করে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল।

আজ প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ল্যান্ড ক্রিকেট দল।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, অবশ্যই সিরিজ জেতার চিন্তা থাকবে। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে।

তিনি বলেন, আমি অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমাদের এমন একটা দল যে, যারা সম্মিলিত পারফর্ম করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। নেমেই জিতে যাব, তা কিন্তু নয়। ভালো ক্রিকেট খেলতে হবে।

বাংলাদেশ দলের স্কোয়াডঃ

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com