1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা,ভাঙচুর শেষে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পঠিত

ছবি সংগৃহীত।

বার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা,ভাঙচুর শেষে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। 

ঢাকায় ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়ী, নারায়নগঞ্জে শামীম ওসমানের দাদার বাড়ী বায়তুল আমান, মাহবুবুর রহমান হানিফের বাড়ী,হাসানাত আব্দুল্লাহ,’র বাড়ী, ভোলায় তোফায়েলের বাড়ী সহ সারা দেশে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ী ভাঙচুর, আগুন ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়ার পর এবার আওয়ামী সরকার আমলের সাবেক স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার বাসভবনে হামলা ও ভাঙচুর শেষে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত পৌঁনে ১১. ০০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে এক দল বিক্ষুব্ধ ছাত্র-জনতা খরমপট্টি এলাকায় আবদুল হামিদের বাসভবনে যায়। সেখানে হামলা, ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেন তারা।

এর আগে স্কাভেটর দিয়ে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের লণ্ডভণ্ড অফিসটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। গত বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়কে বিক্ষুব্ধ ছাত্র জনতা টয়লেট ঘোষণা করেন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12