শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

আগামী মাস থেকে জুলাই যোদ্ধারা ভাতা পাবেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৭০ বার পঠিত

ছবি সংগৃহীত 

আগামী মাস জুলাই- যোদ্ধারা ভাতা পাবেন বলে জানিয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) 

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই-যোদ্ধারা’ আগামী মাস (জুলাই) থেকে মাসিক ভাতা পাবেন। পাশাপাশি আজীবন সরকারি মেডিক্যাল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা সেবা পাবেন।

সোমবার (২৩ জুন) সচিবালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন,

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আরো বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে ৫৪ বছর লেগেছে। কিন্তু আমরা (বর্তমান অন্তর্বর্তী সরকার) মাত্র সাত-আট মাসের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ-যোদ্ধা ও আহতদের চূড়ান্ত তালিকা করেছি।

এটাই বর্তমান সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। আগামীতেও আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি বা ব্যবসা-বাণিজ্য করতে পারেন, সেভাবে তাদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে।

উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইতোমধ্যে আলাদা অধিদফতর স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১০তলায় এ অধিদফতরের জন্য ২০ জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অধিদফতর থেকে জুলাই যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে।

উপদেষ্টা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত ‘জুলাই-যোদ্ধারা’ তিনটি ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন। জুলাই অভ্যুত্থানের শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই-যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হয়েছে। আহত জুলাই যোদ্ধারা ‘এ’, ‘বি’ এবং ‘সি’—তিন ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন। ক্যাটাগরি ‘এ’ মাসে ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরি মাসে ১৫ হাজার এবং ‘সি’ ক্যাটাগরি মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন। সে অনুযায়ী সনদ ও পরিচয়পত্র দেওয়া  হচ্ছে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home4/pachattar/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2026 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com