এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে।
২১ বছর পর প্রথম ওডিআই ম্যাচে ৮৬ রানের জয় পাওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, আজ সিরিজ জয় নিশ্চিত করলো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে ৫ উইকেটে।
তবে তৃতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশ জয় পেলে বাংলা ওয়াশ হতে পারে সফরকারী, অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসার পূর্বে পাকিস্তানেও খেলে এসেছে সে সফরও তাদের পক্ষে ছিলোনা।
ম্যাচের ৩৫ ওভারের শেষ বলে ওভার বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত হয় বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাত ধরে, গত খেলায় অফ ফর্মে থাকা মিরাজ ১০০ গড়ে ২২ বলে অপরাজিত থেকে করেন ২২ রান , তাওহীদ হৃদয় করেন ৫৫ বলে ৪০ অপরাজিত, সৌম্য সরকার ৪২, নাজমুল হোসেন শান্ত ৪১, রান।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই রানের খাতা না খুলতেই একাধিক উইকেট হারিয়ে চাপে পরে সফরকারীরা। মোস্তাফিজের প্রথম ওভারের প্রথম বল ও শেষ বলে উইকেট এবং মইডেন নেন,সেখানেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেন খেলা বিশেষজ্ঞরা।
বৃষ্টি বিগ্নীত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়া ১৯১/৮ রান করলে স্বাগতিকদের লক্ষ্যে গিয়ে দাড়িয় ১৯২ রান।
শুরুতে বাংলাদেশ উইকেট হারালেও ৫ উইকেট হারিয়ে ১৯৫/৫ নির্ধারিত লক্ষ্যেপৌছে যায়। এ জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এি প্রথম কোন সিরিজ জয় বাংলাদেশের।
বোলিংয়ে মোস্তাফিজ- ৩টি, তাসকিন – ৩টি, তানভির – ২ টি করে উইকেট লাভ করেন। নাহিদ রানা উইকেট না পেলেও ভাল বল করেছেন, ম্যাচ সেরা হয়েছেন মোস্তাফিজুর রহমান।
Leave a Reply