1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

ঢাকা – ১৪, আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির প্রথম পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

ছবি সানজিদা ইসলাম তুলি নেতাকর্মীদের সাথে 

ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি’র নেতৃত্বে প্রথম পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের বিভিন্ন আসনের একাধিক প্রার্থীরা নিজ নিজ দলের প্রচারণায় অংশ গ্রহণ করে নিজের অবস্থান জানান দেন তার ব্যতিক্রম ছিলনা সংসদীয় আসন ১৮৬, দলের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা – ১৪, এ আসনটি জন্য মনোনীত করা হয় মায়ের ডাক সংগঠনের প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলিকে,

গত ৩ নভেম্বর  বিকেলে দলের প্রার্থীতা ঘোষণার পর পরই সকল জল্পনা কল্পনার অবসান ঘটে। ৫ নভেম্বর বুধবার দুপুর ৩.০০ টায়

পদযাত্রাটি রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনার থেকে শুরু হয়ে , দারুসসালাম ও শাহ আলী থানার বিভিন্ন এলাকা ঘুরে এই পদযাত্রা সম্পন্ন হয়।

উক্ত পদযাত্রায় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।
এ সময় তিনি বলেন,“গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফেরাতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণই এ দেশের মালিক, তাদের অধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।”

পদযাত্রায় অংশ নেন ঢাকা-১৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, ছাড়াও সাবেক ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাভেল, ফেরদৌসী আহমেদ মিস্টি,যুগ্ন আহবায়ক জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর। সাবেক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সী বজলুল বাসিত আঞ্জু, হুমায়ন কবির রওশন,সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল চৌধুরী মিঠু,ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ,সাবেক দারুসসালাম থানা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম,মিরপুর যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লা ও সদস্য সচিব আমিনুল ইসলাম শান্ত। সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফুর রহমান লিটন, মিরপুর থানা যুবদল।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবনেতা তৌহিদুল ইসলাম, শাহ আলী থানা যুবদল নেতা এস এম জহির, আব্দুর রহমান নয়ন, আব্দুল্লাহ,ছাত্রদল মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ,এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন, স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12