ছবি সংগৃহীত।
পল্লবীতে কিবরিয়া হত্যার দুই এজাহার ভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব
সাভারের বিরুলিয়া এলাকা থেকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মনির হোসেন ওরফে সোহেল পাতা সোহেলকে এবং টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সুজন বুকপোড়াকে আটক করা হয়েছে।
র্যাব ৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম বুধবার (১৯ নভেম্বর) বিকেল তিনটায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানান, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুপরিকল্পিত এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বড় অংকের অর্থের লেনদেন হয়েছে। গ্রেপ্তার দু’জনই পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এসব আসামি মিরপুরকেন্দ্রীক সন্ত্রাসী গ্রুপ ‘ফোর স্টার’ এর সক্রিয় সদস্য বলেও জানান তিনি।
উল্লেখ্য গত ১৭ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে মিরপুর – ১২, সি ব্লকে বিক্রমপুর সেনিটারি এন্ড হার্ডওয়্যার দোকানে ছয়জন অজ্ঞাতনামা সন্ত্রাসী প্রকাশ্যে বুকে ও পিঠে গুলি করে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে (৫০) হত্যা করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে এজনকে এলাকাবাসীর সহায়তায় গ্রেপ্তার করা হয়।
Leave a Reply