শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক মারা গেছেন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত

ছবি সংগৃহীত 

জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক মারা গিয়েছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮১ বছর। রাজধানীর ইবনে সিনা হাসপাতালে বিকাল ৪.১০ মিনিটে মারা যান

দীর্ঘ ১১ বছর পর ২০২৪ সালের ২৭ শে (ডিসেম্বর) দেশে ফেরেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক 

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি জানান, আইন অঙ্গনে কাজ করবেন। রাজনীতিতে ফিরছেন না।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাক। মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি দলটির শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন। আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছাড়েন তিনি। ওই দিনই ব্যারিস্টার রাজ্জাকের নামে দুটি মামলা হয়।

একাত্তরে স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত জানিয়ে ২০১৯ সালে দলটি থেকে পদত্যাগ করেন। তার অনুসারীরা এবি পার্টি নামে নতুন দল গঠন করে। গত আগস্টে সেই দলও ছেড়েছেন আবদুর রাজ্জাক। মরহুমের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয় রাজধানী ধানমন্ডির তাকওয়া জামে মসজিদে,ইমামতি করেন,তাঁর ছোট ছেলে ব্যারিস্টার ইমরান সিদ্দিকী। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সকাল ১১ টায়।বড় ছেলে ব্যারিস্টার এহসান সিদ্দিকীর ইমামতিতে এবং তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ আছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই জন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গিয়েছেন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home4/pachattar/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2026 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com