1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

এএসপি পলাশ সাহা’র গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১১৮ বার পঠিত

এএসপি পলাশ সাহা ছবি সংগৃহীত 

চট্টগ্রামে নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন র‌্যাব-৭ এর বহদ্দারহাট ক্যাম্পের এক কর্মকর্তা। জানা গেছে, অভিযানের প্রস্তুতি নিয়ে নিজের অফিস রুমে প্রবেশ করেন পলাশ সাহা নামে ওই কর্মকর্তা। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে সহকর্মীরা গিয়ে দেখতে পান মেঝেতে পড়ে আছে তাঁর রক্তাক্ত দেহ। আর পাশের টেবিলে পাওয়া যায় তাঁর হাতে লেখা একটি (চিরকুট) ‘সুইসাইড নোট’।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় র‍্যাব-৭ এর বহদ্দারহাট ক্যাম্পে এ ঘটনা ঘটে। পলাশ সাহা র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুর আগে পলাশ সাহা চিরকুটে লিখে গেছেন, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা নিজের ইস্যু করা পিস্তল দিয়ে সুইসাইড করেন। আমরা গুলির শব্দ শুনে রুমে গিয়ে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করি। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক মো. আশেক বলেন, ‘র‌্যাব-৭ এ দায়িত্বরত সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যেদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি আগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ র‍্যাব-৭-এ এএসপি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12