বঙ্গবীর বীরউত্তম কাদের সিদ্দিকী’র সহধর্মিণী নাসরিন সিদ্দিকী মারা গেছেন
নিজস্ব প্রতিনিধি
আপডেট টাইম :
রবিবার, ৮ জুন, ২০২৫
১৫১
বার পঠিত
ছবি সংগৃহীত বঙ্গবীর বীরউত্তম কাদের সিদ্দিকী সাথে সহধর্মিণী নাসরিন সিদ্দিকী।
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর বীরউত্তম কাদের সিদ্দিকী সহধর্মিণী নাসরিন সিদ্দিকী মারা গিছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শনিবার (৭ জুন) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
দলীয় সূত্রে জানা যায় যে,নাসরিন সিদ্দিকীর প্রথম নামাজে জানাজা রোববার (৮ জুন) বাদ জোহর টাঙ্গাইল পিটিআই মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাজা জেলার কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে বাদ আছর অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, নাসরিন কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি বঙ্গবীর বীরউত্তম কাদের সিদ্দিকী সহধর্মিণী হিসাবে সুখে দুঃখে সব সময় সহযোদ্ধা ছিলেন।
Leave a Reply