1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ( ইসি ) আবেদন দাখিল করবে জাতীয় নাগরিক পার্টি ( এন সি পি )

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১০২ বার পঠিত

নিবন্ধনের জন্য আজ নির্বাচন কমিশনে (ইসি) আবেদন দাখিল করবে জাতীয় নাগরিক পার্টি ( এন সি পি )

দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কিভাবে নির্বাচিত হবেন, মেয়াদ কত দিনের হবে ইত্যাদি বিষয়ে গঠনতন্ত্র খসড়া তৈরি করেছে জাতীয় নাগরিক পার্টি ( এন সি পি

নিবন্ধনের জন্য আজ রোববার ২২ জুন নির্বাচন কমিশনে (ইসি) আবেদন দাখিল করবে এনসিপি। এ বিষয়ে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাকে দায়িত্ব দিয়েছে দলটি।

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠককে আমরা ইতিবাচকভাবে দেখি। জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে, দেশের স্বার্থে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন সুসম্পর্কই কাম্য।

কিন্তু হতাশার বিষয় বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি। এই সরকার শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো রূপ নয় বরং একটি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে, দেশের মানুষের অসংখ্য ত্যাগের উপর দাঁড়িয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকার।

জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণা পত্র ও জুলাই সনদ, মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচনকেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন নির্বাচনের পূর্বশর্ত।

জুলাই সনদের পূর্বে নির্বাচনের মাস আর তারিখ নিয়ে কথা বলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়বদ্ধতা ভুলে যাওয়ার নামান্তর। সনদ রচনার পরেই নির্বাচন বিষয়ক আলোচনা চূড়ান্ত হওয়া উচিত।

দেশের স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে চাঁদাবাজি, দখলদারিত্ব, প্রশাসনকে প্রভাবিত করা, পেশি শক্তির প্রদর্শন সহ ক্ষমতার অপব্যবহারের নানা দৃষ্টান্ত প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে‌। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। যেটা নির্বাচনের অন্যতম আরেকটি পূর্বশর্ত।

নির্বাচনের মাস এপ্রিল কিংবা ফেব্রুয়ারি যেটাই হোক না কেন, তার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে নির্বাচনের পূর্বে জুলাই সনদ দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার গুলো হচ্ছে কিনা।

গঠনতন্ত্রে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ বেশী থাকতে পারবেন না। তারা “রাজনৈতিক পরিষদ” এর নিকট দায়বদ্ধ থাকবে। জাতীয় কাউন্সিলে ভোটের মাধ্যমে রাজনৈতিক পরিষদ গঠিত হবে, কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছরের জন্য। মেয়াদের শেষ তিন মাস (৯০) দিনের মধ্যে হবে পরবর্তী কাউন্সিল। রাজনৈতিক পরিষদ গঠিত হবে ১৫ সদস্য বিশিষ্ট, এর মধ্যে তিন জন থাকবেন নারী। এ পরিষদ বিভিন্ন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে দ্বায়িত্ব নিতে পারবেন। পদাধিকারবলে সভাপতি ও সাধারণ সম্পাদক পরিষদের সদস্য থাকবেন এবং তাদের দ্বারা দুইজন সদস্য মনোনীত হবেন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12