1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শাপলা প্রতীক চেয়েছে জাতীয় নাগরিক পার্টি ( এন সি পি ) বিকল্প হিসেবে কলম ও মোবাইল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১১৪ বার পঠিত

আজ রোববার ২২ ই জুন দুপুরের পর জাতীয় নাগরিক পার্টি ( এন সি পি) পক্ষে নিবন্ধন আবেদন জমা দিয়েছেন সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

ইসির কাছে আবেদন জমা দেওয়ার পর দলের সদস্য সচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, আরপিওর অধীনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে আমরা নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছি। তারা আবেদন গ্রহণ করেছে।

দলের মূখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, তারা দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে আবেদন করেছেন। বিকল্প প্রতীক হিসেবে কলম ও মোবাইল ফোন চাওয়া হয়েছে।

এর আগে, আজ আবেদন ফরম জমা দেওয়া হবে বলে জানিয়েছিলেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। এখন পর্যন্ত ১৩০ টি উপজেলা কমিটি ও ৩০ টি জেলা কমিটি দিয়েছে এন সি পি, দলীয় প্রতীক নিয়ে গত শুক্রবার এনসিপি’ র কার্যালয়ে আলোচনা হয়েছে বলেও দলীও সূত্রে জানা যায়। এসময় সদস্য সচিব আখতার হোসেনের হাতে কাগজের তৈরী করা শাপলা ফুলের প্রতীক দেখা যায় এবং নেতাকর্মী ও সমর্থকদের মাঝে শাপলা, শাপলা স্লোগান শোনা যায়।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12