শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

মন থেকে চাই জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাই হোক তোমার মীর স্নিগ্ধ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

সাকিব আল হাসান সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া’র পাল্টা – পাল্টি পোস্টে ঝড় উঠেছে সোস্যাল মিডিয়ায়। গত বছর পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। এতে এবার সামিল হয়ে পোস্ট করেছেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানানো পর নেটিজেনরা তাকে ‘দালাল’ আখ্যা দিয়েছেন।এছাড়া অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সদ্য নির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা সারজিস আলমসহ অনেকেই ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিবের ওপর কড়া সমালোচনা করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতরাও তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ ফেসবুকে লিখেছেন, মন থেকে আপনার পুরো পরিবারের প্রতি চরম ঘৃণা আসে। তারপর মনে পড়ে আপনার তিনটি বাচ্চা আছে, যাদের এখানে কোনো দোষ নেই। আমার মা যা দেখেছেন, তিনি তা সহ্য করেছেন—আমি চাই না আপনার সন্তানের মা তা দেখে ও সহ্য করুক। কিন্তু—মন থেকে চাই জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাই হোক তোমার।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com