ছবি সংগৃহীত।
মাধ্যমিক স্কুলগুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে জানিয়েছেন ঢাকা মহানগর ভর্তি কমিটি।
এবছরও সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এই মাসের ২১ নভেম্বর থেকে শিক্ষার্থীরা স্কুলগুলোতে ভর্তির আবেদন করতে পারবে, যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। ডিজিটাল লটারির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।
ঢাকা মহানগর ভর্তি কমিটির সভা শেষে সোমবার (১০ নভেম্বর) বিকেলে এসব সিদ্ধান্ত জানান ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভর্তি মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এর টেকনিক্যালী মাধ্যম থাকবে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠান টেলিটক, এর আগে শুধু মাত্র ১ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল লটারি, ২০২১ সালে হয়ে যাওয়া করোনা ভাইরাস মহামারির পর থেকে সকল শ্রেণিতে লটারী অনুষ্ঠিত হচ্ছে।
Leave a Reply