1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

বিএনপির ফাকা আসনে মনোনয়ন নিলেন এনসিপি’র আল- আমিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৬ বার পঠিত

ছবি সংগৃহীত

বিএনপির ফাকা আসনে মনোনয়ন নিলেন আল আমিন  নারায়ণগঞ্জ ৪, আসনে (ফতুল্লা) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সদস্যসচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন। গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের হাত থেকে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র-যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঅঞ্চল) সারজিস আলম। মনোনয়ন পত্র গ্রহণের পরপরেই কার্যালয়ে অবস্থান করা নারায়ণগঞ্জ এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয় মুখরিত করে তোলেন।

মনোনয়ন পত্র সংগ্রহের পর আবদুল্লাহ আল আমিন বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই আমরা জারি রেখেছি। বুলেটের সামনে দাঁড়িয়ে হাসিনা সরকারের পতন করেছি আমরা। আজ সেই হাসিনার ফাঁসির রায় ঘোষণার পেছনে আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম জারি ছিল। সেই ঐতিহাসিক দিনে গণতন্ত্রের লড়াইয়ে অংশ নিতে আজ আমি দলের মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।

এই নারায়ণগঞ্জ – ৪ আসনকে দীর্ঘদিন আওয়ামী লীগের শামীম ওসমান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজের করে রেখেছিল সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, কোন কাজই করেনি মানুষকে ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12