1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

তাসনিম জারা অনুদান পেয়েছেন প্রথম চার ঘন্টায় ৫ লাখ ২৬ হাজার

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার পঠিত

তাসনিম জারা মূখ্য যুগ্ম সাধারণ সম্পাদক এনসিপি ( জাতীয় নাগরিক পার্টি) সংগৃহীত ছবি।

তাসনিম জারা পোস্ট করেছেন নির্বাচনের খরচ ও টাকা চেয়ে, তার পরপরই তার বিভিন্ন একাউন্টে অনুদান এসেছে।

তাসনিম জারা একজন বাংলাদেশী চিকিৎসক, গবেষক রাজনৈতিক দলের নেত্রী ও জুলাইর গণঅভ্যর্থনের সম্মুখ সারি থেকে নেত্রীত্ব দেয়া একজন ২২ ই ডিসেম্বর রাতে তার ফেসবুক থেকে লাইভে এসে তিনি নির্বাচনের জন্য অনুবাদ চেয়েছে। তার পরেই আরেকটি পোস্টে তিনি লিখে জানিয়েছেন চার ঘন্টায় কত টাকা অনুদান এসেছে। তার লেখাটি হুবুহু তলে ধরা হলো

মাত্র চার ঘণ্টায় ৫ লাখ ২৬ হাজার টাকা!

চার ঘণ্টা আগে আমি আপনাদের কাছে হাত বাড়িয়েছিলাম। বলেছিলাম আমরা যদি কালো টাকার ঊর্ধ্বে উঠে একটি নতুন ধারার রাজনীতি করতে চাই, তবে সেই শক্তির উৎস হতে হবে আপনাদের মতো সাধারণ মানুষকে।

এরপর মাত্র চার ঘণ্টায় আপনারা ৫ লক্ষ ২৬ হাজার টাকা পাঠিয়েছেন।

কিন্তু টাকার অঙ্কের চেয়েও বড় যে বিষয়টা আমাকে নাড়া দিয়েছে, সেটা হলো এই টাকার ধরন। অধিকাংশ অনুদান এসেছে খুব ছোট অঙ্কে: ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা। অনেকে সঙ্গে ছোট ছোট বার্তা দিয়েছেন। একজন লিখেছেন, “আমি স্টুডেন্ট। সামর্থ্য অনুযায়ী দিলাম।”

আমাদের লক্ষ্য মোট ৪৬,৯৩,৫৮০ টাকা। এরই মধ্যে আমরা ৫.২৬ লক্ষ টাকার মাইলফলক স্পর্শ করেছি। লক্ষ্য পূরণ হওয়া মাত্রই আমরা আমাদের ফান্ডরেইজিং বন্ধ করে দেব।

আপনাদের আগেই বলেছি যে আমরা স্বচ্ছ ভাবে টাকা উত্তোলন ও খরচ করবো। তাই আপনাদের সাথে স্ক্রিনশট শেয়ার করছি। এই দুইটি অ্যাকাউন্ট শুন্য থেকে শুরু হয়েছে। আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে আপনাদেরকে সম্পূর্ণ হিসাব দেয়া হবে।

আপনাদের এই অভূতপূর্ব সাড়ায় আমি কৃতজ্ঞ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাহায্য পাঠানোর উপায়।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12