শিতার্থ প্রতিবন্ধীদের পাশে শীত বস্ত কম্বল বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ময়মনসিংহ।
“TOGETHER WE WALK” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব ঢাকা ময়মনসিংহের উদ্যোগে এক মানবিক সমাজ সেবামূলক কর্মসূচি পালিত হয়েছে। মাননীয় জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা এমজেএফ মহোদয়ের আহ্বানে ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার বেলা ১২টা ৩০ মিনিটে ময়মনসিংহের চর ঈশ্বরদীয়া এলাকায় অবস্থিত অগ্রণী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সমিতি প্রাঙ্গণে অসহায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব ঢাকা ময়মনসিংহ হেরিটেজের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির অর্থায়ন করে লায়ন্স ক্লাব অব ঢাকা অনন্ত, জেলা ৩১৫ এ২, বাংলাদেশ। শীতার্থ ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের শীত নিবারণে এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব ডিরেক্টর ও জোন চেয়ারপার্সন ক্লাবস্ লায়ন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এনামুল, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন ও আইপিপি লায়ন জুলফিকার হায়দার, ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার সানোয়ার হোসেন এমজেএফ, সহ-সভাপতি লায়ন আজিজুর রহমান আকন্দ, ক্লাব সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার শফি কামাল, জয়েন্ট সেক্রেটারি লায়ন মাহবুব বিন সাইফসহ অগ্রণী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply