আটককৃত নারী দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। যৌথ বাহিনীর একটি সূত্র জানায়, বৌলাই এলাকায় মাদক কেনাবেচা ও সরবরাহের একটি সক্রিয় চক্রের সন্ধান পাওয়া যায়। এরপর নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ওই নারীর হেফাজত থেকে প্যাকেটজাত অবস্থায় ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
পরে তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
যৌথ বাহিনী জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। স্থানীয়রা যৌথ বাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply