বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

লক্ষ্মীপুর জেলা কারাগারে এক হাজতি আসামীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা কারাগারের ছবি সংগৃহীত। 

 

লক্ষ্মীপুর জেলা কারাগারে আবুল বাশার (৫০) নামে অসুস্থ হয়ে এক আসামীর মৃত্যু হয়েছে, ২১ ই জানুয়ারি (বুধবার) সকালে তিনি মারা যান।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাশার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা, কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৬ ই জানুয়ারি একটি  ডাকাতি মামলায় গ্রেফতার হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। তিনি পূর্বেও একাধিক মামলায় বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন, তার শ্বাসকষ্ট ও হার্টের রোগে আক্রান্ত  ছিলেন।

সকালে বাথরুম থেকে বের হয়ে ওয়ার্ডে এলে তিনি হঠাৎ বসে পরেন, পরে তাকে অন্যরা  কারা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায় , গত ৮ জানুয়ারি রাতে সদর উপজলার চরশাহী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লা বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ওই বাড়ির দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা ওজনের স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ১ লাখ ৫২ হাজার টাকা) এবং ৬টি মোবাইল ফোনসহ ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১৫ জানুয়ারি বাশারসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। অন্যরা হলেন বাদশা মিয়া ও আলা উদ্দিন।

বাশারের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক আসামি রাসেলের বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা এবং রনজিত কুরির কারখানা থেকে গলানো অবস্থায় ৬ আনা ৪ রতি সোনা উদ্ধার করা হয়। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভবানী জীবনপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি জায়েদ ওরফে জাহেদের বসতঘর থেকে একটি অবৈধ দেশীয় এলজি এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়। বাশারের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে৷

Pachattar. tv নিউজটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home4/pachattar/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2026 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com