1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

ঢাকা- ১৯ আসনে সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ও ধানের শীষে ভোট চাইলেন সাভার পৌর যুবদল নেতা জাহিদ হাসান

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পঠিত

ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকের ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সাভার পৌর যুবদল নেতা জাহিদ হাসান।

 

মিছিল ও গণসংযোগের  সময় স্লোগান ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সাভার আরিচা মহা সড়ক থেকে শুরু করে সাভার পৌরসভার প্রতিটি ওয়ার্ড, মহল্লা,  বাসা –  বাড়ি, ব্যবসা – প্রতিষ্ঠান  সহ ১৯ – আসনের জনগণের  ধাড়ে ধাড়ে গিয়ে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত প্রার্থী ঢাকা ১৯ আসনে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট চান এবং সঠিক সময় ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে উৎসাহিত করেন। সেই সঙ্গে সাধারন জনগণকে বুঝিয়ে বলেন গত ১৭ বছর আপনারা হয়তো অনেকে ভোট কেন্দ্রে গিয়েছিলেন কিন্তুু যাওয়ার পর জানতে পারেন আপনার ভোট হয়ে গিয়েছে  বা ভোটকেন্দ্র থেকে আপনাদেরকে বের করে দেয়া হয়েছে কিন্তু এইবার আপনারা সকলেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন এবং নাগরিকের দায়িত্ব পালনও করতে পারবেন ভোট দেওয়া দেশের প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। আপনার একটি মূল্যবান ভোটের জন্য একজন যোগ্য প্রার্থী নির্বাচিত না হতে পারলে,আপনাদেরই ক্ষতি। তাই আপনার এলাকার জন্য আপনাকেই যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয় যুক্ত করুন।  আপনার এলাকার উন্নয়ন, রাস্তা ঘাট, চাঁদাবাজ, দুর্নীতি মাদকমুক্ত রাখতে আপনার নির্বাচিত প্রার্থী কে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এভাবেই প্রতিটি ওয়ার্ডে, ওয়ার্ডে সাধারণ ভাটারদের কাছে গিয়ে ভোটারদের ভোটদানে  উৎসাহ যুগিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করছেন যুবনেতা জাহিদ হাসান।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12