1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ বিএনপি’র প্রার্থী ইঞ্জিঃ সানজিদা ইসলাম তুলির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার পঠিত

ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বিএনপি’র মনোনীত প্রার্থী ঢাকা -১৪ আসন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জাতীয়তাবাধী দল বিএনপি’র ঢাকা – ১৪ আসনে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।

 

১২ ফেব্রুয়ারী হয়ে যাওয়া নির্বাচনে ব্যপক ভোট  কারচুপি ও অনিয়ম হয়েছে।

 

ঢাকা ১৪ আসনে নির্বাচনে ব্যাপক কারচুপি আর আনিয়মের অভিযোগ তুলে ফলাফল স্থগিত চেয়ে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন ঢাকা–১৪ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি দুপুর  ১২টায় মিরপুর সনি হল সংলগ্ন ২নং রুহানী সুপারমার্কেট (৩য় তলায়) চিড়িয়াখানা রোডে নিজের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ উপস্থাপন করেন। এ সময়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ব্যালট পেপার ছিনতাই এবং জাল ভোট প্রদানের মতো একাধিক অনিয়মের ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন সীল সহ জামায়াতের কর্মী গ্রেফতার হয়েছে ১২ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে।  শুধু তাই নয় ভোটার য়াওয়ার আগে ভোট হয়ে গিয়েছে তা আপনারা টিভি চ্যানেল ও সোস্যাল মিডিয়ায় দেখেছেন।

এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত না হলে জনগণের ভোটাধিকার চরমভাবে ক্ষুণ্ণ হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময়ে তিনি আরও দাবি করে বলেন, বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি হয় এবং নির্বাচন চলাকালে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তার ভাষ্য অনুযায়ী, অনেক কেন্দ্রে বিরোধী পক্ষের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি এবং গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না।

 

ইঞ্জিনিয়ার তুলি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা অবিলম্বে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল স্থগিত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং পুনঃভোট গ্রহণের দাবি জানাচ্ছি। জনগণের রায়কে বিকৃত করার যে অপচেষ্টা হয়েছে, তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।”

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে সকল রাজনৈতিক দলের সমান সুযোগ নিশ্চিত করা জরুরী। গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সত্য তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিক ভাই-বোনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, আপনারা নিরপেক্ষভাবে প্রকৃত চিত্র দেশবাসীর সামনে তুলে ধরবেন। উপস্থাপন করবেন।”

 

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সানজিদা ইসলাম তুলি। তিনি জানান, আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে এবং প্রমাণাদি সংগ্রহ করে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও উল্লেখ করেন তিনি, এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা কেন্দ্রিয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড.মাহদী আমীন, ঢাকা ১৪ এর টিম লিডার ফেরদৌসী আহমেদ মিষ্টি, মোস্তফা জগলুল পাশা পাপেল ও শামিম পারভেজ প্রমুখ সহ জাতীয়তাবাদী দল বিএনপি’ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং গন্যমান্য ব্যক্তিবর্গরা।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12