1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নে উদ্যোগে যানযট নিরসন, অতিরিক্ত ভাড়া বৃদ্ধি প্রতিরোধে কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪ বার পঠিত

ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগের চিত্র। 

নবনির্বাচিত ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ঢাকা জেলার আওতাধীন বিভিন্ন সড়কে যানযট নিরসন ও আসন্ন ঈদকে পুঁজি করে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায় করতে না পারে,

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি প্রতিরোধে সচেতনতা কর্মসূচী সহ যাত্রীদের হয়রানি, নিরাপদ যাত্রা, শ্রমিক ও মালিক সমন্নয় ইত্যাদি লক্ষ্য নিয়ে নবনির্বাচিত ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক হোসেন নেতৃত্বে (শুক্রবার) ১৩ ই মার্চ সকালে রাজধানী গাবতলীতে যানযট নিরসন, সড়কে শৃঙ্খলা, প্রতিটি কাউন্টার ও মালিক কর্তৃপক্ষকে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি ও আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা সহ পরামর্শ দিয়েছেন।

ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক হোসেন। 

এ বিষয়ে নবনির্বাচিত ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ঢাকা (৯৭৪) সভাপতি মোঃ ফারুক হোসেন বলেন, আসন্ন ঈদ উপলক্ষে যাতে করে কোন অসাধু পরিবহন ব্যবসায়ী যাত্রীদের কাছ থেকে নিধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি ও আদায় করতে না পারে সে লক্ষ্যে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে তদারকির দায়িত্ব পালন করছেন।

প্রতিটি সড়কে যানযট নিরসন, সড়কে শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করা, যাত্রী হয়রানি বন্ধে জনসচেতনতা সৃষ্টি। এ ধরনের উদ্যোগ সড়কে যানযট নিরসন সহ পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সতর্কতা কার্যক্রম সহায়ক হবে তেমনি যাত্রীদের ভ্রমণ হবে আরাম ও স্বস্তিদায়ক। আমাদের নবনির্বাচিত কমিটির এই সম্মেলিত কার্যক্রম চলবে, আমরা যানবাহন শ্রমিক ইউনিয়ন সব সময় সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করবো ইনশাআল্লাহ।

ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সামসুল আরিফ। 

আমরা যেন আপনাদের সেবা প্রদান করতে পারি, আমাদের কমিটির স্বেচ্ছাসেবীরা সর্বদা প্রস্তুত রয়েছে সড়কের যানযট নিরসন ও শৃঙ্খলা রক্ষায়।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন সভাপতিঃ ফারুক হোসেন,কার্যকরী সভাপতিঃ রমজান আলী রঞ্জু, সাধারণ সম্পাদকঃ মোহাম্মদ সামসুল আরিফ, কোষাধ্যক্ষঃ রাজেকুন ইসলাম (রাজু) প্রচার সম্পাদকঃ আরিফ শাহ সহ ২১ বিশিষ্ট কমিটির অন্যান্ন সদস্যরা ।

তারা বলেন এ ধরেনের কার্যক্রমে সড়কে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এমনি দাবী করেন নবনির্বাচিত কমিটি।

উল্লেখ্য গত ১৭ ই ডিসেম্বর ২০২৫ ইং ইউনিয়নের সাধারণ সম্পাদক কর্তৃক অনুমতিত এস. এম এনামুল হক পরিচালক সাক্ষরিত , ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের মোঃ ফারুক হোসেনকে সভাপতি ও মোহাম্মদ সামসুল আরিফকে সাধারণ সম্পাদক সহ ২১ বিশিষ্ট কমিটি আগামী তিন বছরে জন্য অনুমোদন দেওয়া হয়।

 

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12