ময়মনসিংহে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুরে নগরীর কাঁচিঝুলি এলাকায় প্রতিবন্ধী আত্মউন্নয়ন সংস্থার মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহের জেলা প্রশাসক মশাইপুর রহমান প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। এ সময় তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং তাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
প্রতিবন্ধী আত্মউন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক প্রতিবন্ধীদের চলাচল সহজ করতে উপহার হিসেবে ছয়টি হুইল চেয়ার বিতরণ করেন। ঈদকে সামনে রেখে এমন উদ্যোগে উপকৃত প্রতিবন্ধীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply