1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

মানবিক “নায়িকা ভাবনা” ঈদ আনন্দে সুবিধাবঞ্চিতদের পাশে

সোমা ঘোষ মনিকা
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, রমজান মাসের আজ শেষ রোজা, এক মাস ধর্ম প্রাণ মুসলমানেরা সিয়াম  সাধনায় মহান রাব্বুল আলামিন আল্লাহ্’র ইবাদত পালন করেছেন।

এরিমধ্যে মধ্যেপ্রাচোর অনেক দেশই আজ ঈদ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। কিছু জেলার লোক সৌদির সাথে মিল রেখে আজই ঈদ পাল করলেও আগামীকাল ২১ ই মার্চ শনিবার  বাংলাদেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বর্তমান সময়ের “জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা”।

তার পক্ষ থেকে এসওএস ইয়থদের জন্য ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

রাজধানীর এসওএস ইয়থ ভিলেজ ঢাকা-এর পরিচালকের হাতে এ অনুদান তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠন টুগেদার উই ক্যান-এর জেনারেল সেক্রেটারি রাণী চৌধুরী।

এ সময় অনুষ্ঠানে এসওএস ইয়থ ভিলেজের কর্মকর্তাবৃন্দ ও টুগেদার উই ক্যানের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে ব্যক্তিগত পারিবারিক কারণে সংগঠনটির সভাপতি উপস্থিত থাকতে পারেননি বলে জানানো হয়।

নায়িকা ভাবনা ছবি সংগৃহীত। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সহায়ক হয়।

সবশেষে উপস্থিত সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানানো হয়।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12