আটককৃত ছিনতাইকারীদের ছবি।
ময়মনসিংহে পুলিশ বিশেষ অভিযানে তিন শীর্ষ ছিনতাইকারী আটক
ময়মনসিংহে বিশেষ অভিযানে শীর্ষ তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা’র পুলিশ।
এই অভিযানে তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহিত খুর ও সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নগরীর পাটগুদাম, ব্রীজ মোড়, কৃষ্টপুর ও মালগুদাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের ২নং গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রোমান (৩৬), পিতা মৃত আরশাদ মিয়া, সাং মালগুদাম; রাজিব (২৮), পিতা আব্দুর রহিম, সাং পাটগুদাম আদর্শ কলোনী; এবং আশিক (২০), পিতা সুমন মিয়া, সাং আকুয়া ভাঙ্গাপুল। তাদের সবার বাড়ি কোতোয়ালী থানা এলাকার ময়মনসিংহ জেলায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নগরীতে ছিনতাই সহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানা’র পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে।
পুলিশের এ ধরনের অভিযানে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
Leave a Reply