1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পঠিত

ছবি সংগৃহীত 

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী  ব্যারিষ্টার শফিক আহমেদ আর আমাদের মাঝে নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে। শফিক আহমেদ দেশের একজন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিচারব্যবস্থার উন্নয়ন ও আইন সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তাঁর মৃত্যুর খবরে বিভিন্ন রাজনৈতিক দল, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। অনেকে তাঁর কর্মজীবনের অবদান স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
আইনজীবী সমাজে তিনি একজন অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। দেশের আইন ও বিচারব্যবস্থায় তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12