সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

হিন্দু নারীর ঘর থেকে বস্তুহীন যুবদল নেতা আটক

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

আব্দুল মান্নান যুবদল নেতা। 

সাতক্ষীরা শ্যামনগরে হিন্দু নারী সহকর্মীর বাড়ি থেকে বস্ত্রহীন অবস্থায় আব্দুল মান্নান নামের যুবদল নেতাকে আটকের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে তাকে ওই নারীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় বের করে স্থানীয় লোকজন মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্র জানায়, এক হিন্দু নারী’র বাড়ি ঘেরাও করে স্থানীয়রা। ভেতর থেকে আটকানো ঘরের দরজা ভেঙে আব্দুল মান্নানকে আটক করা হয়। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে স্থানীয় এলাকাবাসী।

খবর পেয়ে উপজেলা যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন।

জানা যায়, আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার চণ্ডীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করার অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও জানা যায়। মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা আবুল কাশেম ও আবু হামজাসহ স্থানীয় কয়েকজন জানান, আব্দুল মান্নান ও ওঐ নারী কর্মসূত্রে তারা উভয়ে পূর্বপরিচিত ছিলেন।

অভিযোগ করে ওঐ নারী বলেন, প্রাই মান্নান ব্লাকমেইল করার জন্য তাকে কুপ্রস্তাব দিতেন। আজ বাজারে পৌঁছে দেয়ার কথা বলে ঘরে প্রবেশ করলে তাকে আটক করা হয় শ্যামনগর পৌর যুবদলের আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী বলেন, থানায় কেউ এখন কোন লেখিত অভিযোগ করেননি, বিষয়টি সোস্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পরলে আমাদের নজরে আসে, পুলিশ ঘটনা স্থলে যাওয়ার পূর্বেই দুই পরিবারের সমন্বয়ে বিষয়টি মীমাংসা করা হয়, ও সংশ্লিষ্টদের সরিয়ে নিন।

এ ঘটনায় সাতক্ষীরা শ্যামনগরের স্থানীয়রা বিভিন্ন মতামত ব্যক্ত করেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এ ঘটনায় আমরা শ্যামনগরবাসী লজ্জিত , এ ধরনের অপকর্মের কোন ক্ষমা নেই, এরকম চললে সমাজে অপরাধ প্রবলতা ক্রমেই বাড়বে, আমাদের দেশ ও জাতি অন্ধকারে ধাবিত হবে। আগামীর বাংলাদেশের যুব সমাজকে আলোকিত করতে এরকম ঘৃণ্য অপরাধের বিচার অবশ্যই সবার কাম্য। তাই অপরাধী যে দল বা গৌত্যের হোক বিচারের কোন বিকল্প নেই বলে তিনি বলে।

 

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com