দৈনিক প্রবাহ পত্রিকা অফিস, প্রবাহ ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ছবি।
১২ আগস্ট বুধবার সকাল ১১.৩০ মিনিটে দৈনিক প্রবাহ’র অফিস, প্রবাহ ভবনের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে গত দুদিন আগে মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। এধরনের সন্ত্রাসী কায়দায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দৈনিক প্রবাহ অফিসের সামনে কেডিএ খুলনা শিববাড়ি মোড়ে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, দৈনিক খুলনা অঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনারুল ইসলাম কাজল, সহ খুলনা সকল স্থানীয় দৈনিক ও জাতীয় দৈনিকের সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাংবাদিকেরা তাদের বক্তব্য একটি কথাই বারবার উচ্চারিত করে বলেন, এভাবে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের উপর অত্যাচার ও পত্রিকা অফিসে হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না, মেনে নেয়া হবে না।
জেলা প্রশাসনের প্রতি বক্তারা জোড়ালো আহ্বান জানিয়ে বলেন, দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে এরকমঘৃণ্য জঘন্য কর্মকান্ডের সঠিক তদন্ত পূর্বক সন্ত্রাসীদের বিচারের সম্মুখীন করা ও তাদের বিচার নিশ্চিত করে শাস্তির দাবী করেন।
Leave a Reply