রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মোক্তাদিরের ছবি সংগৃহীত।
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা বিএনপির নেতা সহ দুইজনকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সিরাজগঞ্জ – ৩ (রায়গঞ্জ-তাড়াশ), আসনের সংসদ সদস্য আয়নুল হক এমপি’র গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীরসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামী ও রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম মুক্তাদীরকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। একই দিন বিকেল ৫টার দিকে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে অবস্থিত একটি ক্যাফে থেকে আলমগীর হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
১৬ আগস্ট (রোববার) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান।
এর আগে শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরপরই সোস্যাল মিডিয়ায় হামলার সময়ে করা একটি ভিডিও পোস্ট করা হয়, পরবর্তী ভিডিওটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়, ঔই সময় জামায়াত – এনসিপি, তাদের উপর হামলা চালিয়েছে বলে ভিডিওতে বলতে শোনা যায়।
এ ঘটনায় শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। হামলার পরদিন ১৬ আগষ্ট সোমবার সিরাজ গঞ্জ -৩ আসনের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।
এ হামলার ঘটনায় সংসদ সদস্য আয়নুল হক জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের দায়ী করেন। তবে অভিযোগ অস্বীকার করেছে জামায়াত – এনসিপি। তবে তাঁদের উপরেও প্রশাসনের নজর রয়েছে। ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে দল দুইটির পক্ষ থেকে।
Leave a Reply