শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ০ বার পঠিত

ছবি সংগৃহীত। 

ব্যারিস্টার তৌফিক নওয়াজ’র মৃত্যুতে, স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

ব্যারিস্টার তৌফিক নওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জোষ্ঠ আইনজীবি, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ই আগষ্ট রাত ১০.৩০ মিঃ শেষ নিশ্বাস ত্যাগ করেণ,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে বাংলাদেশের আইনজীবি মহল ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসেছে।

উল্লেখ্য তিনি ২০১৯ সালে একবার স্টোক করেছিলেন, তিনি হুইলচেয়ার করে সঙ্গে দেখা করতে আদালতে এসেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে সাবেক শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কারাবন্দী এ নেত্রীকে ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেন আদালত, তার স্বামী ব্যারিস্টার তৌফিক নওয়াজকে শেষ বিদায় জানাতে।

১৯৫৪ সালে জন্মগ্রহণ করা তৌফিক নেওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান।

সেখানে তিনি মর্যাদাপূর্ণ লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। তিনি টান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক ছিলেন, এছাড়াও বিভিন্ন সংগঠনের বুদ্ধিবৃত্তিক গবেষক হিসেবে কাজ করেছেন।

তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন গবেষণায় অবদান রাখেন। তিনি ১৯৮০ সালে মিশিগান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে দ্য নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার প্রকাশ করেন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com